রূপগঞ্জে হার্ট দিবসে সভা ও শোভাযাত্রা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা 

বিশ্ব হার্ট দিবস উদ্যাপন উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আলোচনাসভা ও শোভাযাত্রা বের করা হয়। ‘হূদয় দিয়ে হূদ্যন্ত্রের যত্ন নিন’ এই প্রতিপাদ্য নিয়ে গতকাল বুধবার আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন ইউএস বাংলা মেডিক্যল কলেজ হাসপাতালের অপারেশন বিভাগের পরিচালক এ কে এম জুনায়েদ। সভায় বক্তব্য রাখেন কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. তাসলিমা আফরোজ, অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম ভূঞা, ডা. আতিকুজ্জামান, ডা. বেগম শামছুন নাহার শিরীন, ডা. কিংশুক আবীর প্রমুখ। সভায় বক্তারা বলেন, ট্রান্সফ্যাট যুক্ত খাদ্য গ্রহণ হূদেরাগের অন্যতম কারণ। ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণ প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত না হলে হূদেরাগ ঝুঁকি আরো বাড়বে।