আব্দুল কাইয়ুম জালালি পংকিকে আহ্বায়ক ও মিফতাহ সিদ্দিকীকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট মহানগর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। গতকাল বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৯ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন করেন।
কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন—হুমায়ুন কবির সাহিন, ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কায়েস লোদি, জিয়াউর গনি আরেফিন জিল্লু, অ্যাডভোকেট হাবিবুর রহমান, সৈয়দ মেসবাউদ্দিন, বাবু সুদীপ রঞ্জন সেন বাবাপ্পু, ইমদাদ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ এবং সদস্যরা হলেন—নাসিম হোসেন, জিয়াউল হক জিয়া, আব্দুর রহিম, আমির কোসেন, বাবু নিহার রঞ্জন দে, আব্দুল আলিম দিপক, নজীবুর রহমান নজীব, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, মাহবুব কাদির শাহি, সৈয়দ তৌফিকুল হাদী, মুকুল আহমেদ মোর্শেদ, হুমায়ুন আহমেদ মাসুক, আক্তার রশিদ, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজাল হোসেন, শামীম মজুমদার, মতিউল বারী খোরশেদ ও আবুল কালাম। সবশেষ ২০১৬ সালের ৭ জানুয়ারি সিলেট মহানগর বিএনপির কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান সেলিম নির্বাচিত হন। ২০১৮ সালে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হন সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। তখন তাকে দল থেকে বহিষ্কার করা হয়।