হোমনা (কুমিল্লা) সংবাদদতা
হোমনা-গৌরীপুর সড়কের পঞ্চবটী পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে এসব খানাখন্দে পানি জমে ভোগান্তিতে পড়তে হচ্ছে চালক ও সাধারণ মানুষকে। সরেজমিনে দেখা গেছে, হোমনা বাসস্ট্যান্ড এলাকা, কাঠেরপুল, ছিনাইয়া ও পাচর এলাকার অবস্থা সবচেয়ে বেশি খারাপ। উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এ টি এম মঞ্জুরুল ইসলাম শামীম বলেন, খানাখন্দে ভরা সড়কে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। সওজের কুমিল্লা অঞ্চলের উপবিভাগীয় প্রকৌশলী নাজমুস সাকিব জানান, সড়ক সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুমন দে বলেন, এ ব্যাপারে সওজ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে।