তা র কা ব চ ন

ভালো কাজের ক্ষুধা আমার মধ্যে সবসময় থাকে। সেই ক্ষুধা থেকে যখন ভালো কাজ পেয়েছি, নিজেকে সঁপে দিয়ে কাজটি ভালোভাবে করার চেষ্টা করেছি। করোনার মধ্যে শুটিং একেবারে হচ্ছিল না। তখনই ‘৫৭০’ সিনেমার প্রস্তাব আসে। গতবছর ওই সময়টা করোনার সংক্রমণ বাড়ছিল। মৃত্যু ঝুঁকি নিয়ে ভালো সিনেমা করেছি। ছবিটি মুক্তি পেলে দর্শকরা বুঝবেন কেমন কাজ করেছি।

চলচ্চিত্রের প্রতি ভালোবাসা প্রসঙ্গে চিত্রনায়ক বাপ্পী চৌধুরী

------

আমার ব্যক্তিগত জীবন নিয়ে ঝামেলা ছিল। সেটাও শুধু শাকিব খানের সঙ্গে। এর বাইরে আমার কারো সঙ্গে কোনো ঝামেলা নেই। এমনকি আমি পেশাদার জীবনে ক্লিন। যেহেতু আমি পেশাদার শিল্পী, তাই কাজের ক্ষেত্রে কারো সঙ্গে কাজ করতে আপত্তি নেই। পেশাগত জীবনে আমার কাছে সবাই সমান। প্রত্যেক নায়িকাই আমার সহশিল্পী। কাউকে আলাদাভাবে দেখি না। সবাইকে রেসপেক্ট করি। আমি মনে করি ভালো কাজ ও গল্পের প্রয়োজনে সবার সঙ্গে কাজ করাই বেটার।

সহশিল্পীদের সঙ্গে কাজ করা প্রসঙ্গে

চিত্রনায়িকা অপু বিশ্বাস