ভাস্কর্য ঘেরা আবহে রাতযাপনের সুযোগ!

জার্মানিতে ‘টাইনি বি’ নামে একটি শিল্পকর্ম প্রদর্শনী চলছে। কোনো আর্ট গ্যালারিতে নয়, শিল্পকর্মগুলো স্থাপন করা হয়েছে খোলা আকাশের নিচে। যে কেউ চাইলে ভাস্কর্য ঘেরা আবহে রাতযাপনও করতে পারবেন।

৩০ বর্গমিটার জায়গা জুড়ে এসব শিল্পকীর্তি ফ্রাঙ্কফুর্ট শহরের মেত্সলারপার্কে শোভা পাচ্ছে। এটির উদ্যোক্তা ও কিউরেটর কর্নেলিয়া সালফ্রাংক জানান, টেকসই উপাদান কাজে লাগিয়ে বাসযোগ্য স্থান কীভাবে ভাস্কর্যের সঙ্গে মিশে যাবে, সেই প্রশ্ন মীমাংসার দায়িত্বও ছিল তাদের কাধে। বায়োকেমিস্ট হিসেবে লিসা বলেন, নবায়নযোগ্য কাঁচামাল দিয়ে সবকিছু তৈরি করা হয়। মাশরুম বা ছত্রাক দিয়ে মোড়া মূল কাঠামোটি কাঠ দিয়ে তৈরি। ‘প্যানেল অনুযায়ী সারফেসগুলো পরস্পরের থেকে ভিন্ন। পরিবেশবান্ধব এই উপাদানের বিপুল সম্ভাবনা রয়েছে। সেটি পেট্রোলিয়ামভিত্তিক বা পরিবেশের জন্য ক্ষতিকর উপাদানের বিকল্প হয়ে উঠতে পারে। কিউরেটর হিসেবে কর্নেলিয়া নিজে চীনা-ক্যানেডীয় শিল্পী টেরেন্স কো-র ট্রি হাউসে রাত কাটিয়েছেন। সেই অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, এখানে রাত কাটানোর অভিজ্ঞতার সময় আমি সচেতনভাবে চারপাশের পরিবেশ অনুভব করেছি। বেশি সময় না হলেও কিছুক্ষণ ঘুম হয়েছে। মাইন নদীর তীরে উত্সবে ব্যস্ত মানুষের কণ্ঠ অসাধারণ লেগেছে। —ডয়চেভেলে