তুমি আসবে বলে, হে স্বাধীনতা,
ছাত্রাবাস, বস্তি উজাড় হলো। রিকয়েললেস রাইফেল
আর মেশিনগান খই ফোটাল যত্রতত্র।
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা শামসুর রাহমান
আমার বন্ধু বহু ঝগড়ার সাথী
কথায় কথায় এই ভাব এই আড়ি
মার কাছে গিয়ে পাশাপাশি হাত পাতি
গাব গাছে উঠে সে-হাতেই কাড়াকাড়ি।
সাঁকোটা দুলছে সুনীল গঙ্গোপাধ্যায়
গাহি সাম্যের গান-
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান্
নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতী,
সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
মানুষ কাজী নজরুল ইসলাম