এই সময়ের ছড়া
টককে বলি চুক্কা
হুঁকোরে কই হুক্কা।
মিষ্টি রে কই মিডা
পিঠার কী নাম? পিডা।
হায় মিষ্টি হায় রে টক
তোদের দেখি ভীষণ ধক।
চাখতে গিয়ে পাচ্ছি শক
পানির পিপাস ঢক্কা ঢক
কোথায় পানি কোথায় কী?
পান্তাভাতে ঢালছ ঘি!
হায় করোনা, হায় আকাল!
বাঁচতে গিয়ে হই নাকাল।