বিরতির পর মঞ্চে আসছে ‘ঘুম নেই’

 বিনোদন রিপোর্ট

 

দীর্ঘ ৮ বছর পর আবারো মঞ্চে আসছে নাসির উদ্দীন ইউসুফ রচিত এবং জন মার্টিন নির্দেশিত মহাকাল নাট্য সম্প্রদায়ের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা ‘ঘুম নেই’। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির ১০৮তম মঞ্চায়ন হবে। উল্লেখ্য, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নাটকটি পুনরায় মঞ্চে আনার উদ্যোগ নিয়েছে দলটি। নাটকটির কুশীলবরা হলেন মীর জাহিদ হাসান, মো. শাহনেওয়াজ, কবির আহমেদ, ফারুক আহমেদ সেন্টু, মনিরুল আলম কাজল, আবদুর রহিম শুভ্র, রিপন রনি, ইকবাল চৌধুরী, আমিনুল আশরাফ, শিবলী সরকার, শাহরিয়ার পলিন, কানিজ ফাতেমা লিসা, স্বপ্নিল, শাহনাজ পারভীন ঝর্ণা, নূর আকতার মায়া, সোহেল আহমেদ, মিজান শান্ত, রাকিব হাসান, নাবিল হাসান, ফয়সাল আহমেদ, মো. ইব্রাহিম মোল্লা, উইলিয়াম নিকসন গমেজ, অর্ণব খান ও পলি বিশ্বাস।

 পুনঃমঞ্চায়ন উদ্বোধন করবেন নাট্যজন রামেন্দু মজুমদার। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, ড. মো.  জাকেরুল আবেদীন ও ড. মো. তাজুল ইসলাম এবং সভাপতিত্ব করবেন মহাকাল নাট্য সম্প্রদায়ের সাবেক সভাপতি অ্যাড. আফজাল হোসেন।