টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
মুজিববর্ষ উপলক্ষ্যে রাজৈরে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের উদ্যোগে শুক্রবার বিকালে উপজেলার আমগ্রাম ইউনিয়নের বিল বাঘিয়ার পাখুল্লা এলাকায় এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। এতে মাদারীপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকার ছোট-বড় শতাধিক নৌকা অংশগ্রহণ করে। নৌকাবাইচ দেখতে বিলের দুই ধারে লক্ষণীয় ভিড় ছিল। নৌকাবাইচ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আ ফ ম ফুয়াদ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাহাবুদ্দিন সাহা, শিল্পপতি শাহীন চৌধুরী প্রমুখ।