গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
গঙ্গাচড়ায় তিস্তা নদীর বুকে চর জেগে উঠেছে। কমে এসেছে পানিপ্রবাহ। ক্ষীণ হয়ে এসেছে নদী। জানা যায়, তিস্তার পানিপ্রবাহ পরিবর্তনের লক্ষ্যে গত ২০১৯ সালে চার কিলোমিটার এলাকা জুড়ে ড্রেজিং করা হয়েছিল। সরজমিনে দেখা যায়, তিস্তার পানিপ্রবাহ দিনদিন কমে গেছে। শেখ হাসিনা তিস্তা সেতুর চার ভাগের এক ভাগ দিয়ে ক্ষীণধারায় পানিপ্রবাহ হচ্ছে। বাকি তিন ভাগ শুকিয়ে গেছে। রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী গোলাম জাকারিয়া বলেন, গত ২০১৯ সালে তিস্তার চার কিলোমিটার অংশ ড্রেজিং করা হয়। তবে অনেকটা ভরাট হয়ে গেছে। আপাতত নদীতে আর ড্রেজিং করার কোনো প্রকল্প নেই।