ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৬

চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা

সোনাইমুড়ীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ছয় জন আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় উপজেলার দেওটি ইউনিয়নের তালতলা বাজারে সংঘর্ষের এই ঘটনা ঘটে। নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম সংঘর্ষে ছয় জন আহতর সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে। এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।