রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
জমির সীমানাকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষে উভয় পক্ষের পাঁচ জন আহত হয়েছেন। শনিবার সকালে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঐ গ্রামের আয়নাল হক ও রাজ্জাকের মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। ঘটনার সময় আয়নাল হক তার জমিতে হালচাষ করতে গেলে রাজ্জাক ও তার লোকজন বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় সংঘর্ষ হয়। রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান, এখনো অভিযোগ পাইনি। তবে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।