জাতীয় বয়সভিত্তিক সাঁতার শুরু আজ

স্পোর্টস রিপোর্টার

মিরপুরে জাতীয় সাঁতার কমপ্লেক্সে আজ ৩৪তম বয়সভিত্তিক জাতীয় সাঁতার শুরু হবে। ৫টি গ্রুপে ১০৩টি ইভেন্টে খেলা হবে। ডাইভিংপুল পুলে স্প্রিং বোর্ড সংযোজন হওয়ায় এবার ডাইভিং ইভেন্ট এখানেই হবে।