আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

৪ অক্টোবর ২০২১ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ১৯ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৬ সফর ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৫১ মনিটে এবং সূর্যাস্ত ৫টা ৪৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা:৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ:শুক্র ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা:৪ ও ৬। শুভ বার:রবি ও শুক্র। শুভ রত্ন:হীরা ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। ধর্মকর্মের প্রতি আগ্রহ বাড়তে পারে। রোমান্স ও বিনোদন শুভ।               

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বাড়বে। উত্তেজনা পরিহার করুন। চলাচলে সতর্কতা অবলম্বন করুন। অসুস্থ মায়ের প্রতি খেয়াল রাখুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

আপনজন কারো সঙ্গে মতানৈক্য দেখা দিতে পারে। প্রয়োজনে প্রতিবেশীদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

বাড়িতে অতিথি আসতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বাড়তে পারে। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। মাথাব্যথায় ভুগতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। নিজেকে যথাযতভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। অকারণ ব্যয় পরিহার করুন। অন্যথায় ঋণগ্রস্ত হতে পারেন। শরীর অসুস্থ হতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

সামাজিক ক্ষেত্রে কোনো কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বাড়তে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ অনুযায়ী চলুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। জ্ঞানস্পৃহা বাড়তে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। জীবন ও জগত্ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে যথাযথ চিকিত্সা নিন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত্রুদের দুর্বল ভাববেন না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করবেন না। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।