বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের অটোমেটেড চালান সিস্টেমের (এসিএস) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. ফোরকান হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন
০০০
প্রগতি লাইফ ইনসিওরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম জে আজিম ও এসিই কনসালটেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুজ্জামান সম্প্রতি স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে গ্রুপ বিমার চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
০০
ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ৮ম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত থেকে সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি এ বি এম মোকাম্মেল হক চৌধুরী এবং এএমডি মো. হাবিবুর রহমান প্রমুখ