চট্টগ্রামে ভলিবল লিগ শুরু আজ

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রিমিয়ার লিগ, প্রথম বিভাগ ও নারী ভলিবল লিগ একই সঙ্গে শুরু হচ্ছে আজ। খেলা হবে জেলা ক্রীড়া সংস্থার প্রশিক্ষণ মাঠে। প্রিমিয়ারে ১২টি, প্রথম বিভাগে ১৬টি এবং মহিলা ভলিবলে ১৫টি দল অংশ নিচ্ছে। প্রিমিয়ার বিভাগের দলগুলোকে তিন গ্রুপে প্রথম বিভাগ দল গুলোকে চার গ্রুপে ভাগ করে খেলানো হবে। প্রিমিয়ার লিগের প্রথম পর্ব থেকে তিন দলকে নিয়ে সুপার থ্রি এবং প্রথম বিভাগের প্রথম পর্বের চার দলকে নিয়ে হবে সুপার ফোরের খেলা। যার পয়েন্ট বেশি সে দল চ্যাম্পিয়ন হিসেবে বিবেচিত হবে। তিন লিগের বাজেট ২ লাখ ২৫ হাজার টাকা। লিবার্টি গ্রুপ অর্থ প্রদান করবে। গতকাল রবিবার সিজেকেএস মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ভলিবল কমিটির সম্পাদক অহিদ সিরাজ চৌধুরী স্বপন লিগ আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন। ভলিবল কমিটির চেয়ারম্যান সৈয়দ শাহাবুদ্দিন শামীম যুগ্ম সম্পাদক শামীম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উপস্থিত ছিলেন সিজেকেএস নির্বাহী সদস্য মোহাম্মদ শাহজাহান কমিটির ভাইস চেয়ারম্যান মো. শোয়াইব ও সিরাজুল ইসলাম মজনু প্রমুখ।