চিকিত্সার জন্য সাহায্যের আবেদন

রাজধানীর বিসিআইসি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র মাহমুদুল হক নিলয় দুরারোগ্য এপ্লাস্টিক এনিমিয়ায় আক্রান্ত। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিত্সক ডা. আশরাফুল হক চৌধুরীর অধীন চিকিত্সাধীন আছেন। তাকে বাঁচাতে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে ভারতে চিকিত্সার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। যার ব্যয় প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছেন চিকিত্সকরা। এই ব্যয়বহুল চিকিত্সার খরচ বহনের আর্থিক সঙ্গতি নেই নিলয়ের পরিবারের। করোনা পরিস্থিতিতে বেকার হয়ে পড়া তার বাবা মাহবুবুল হক জানান, প্রতি মাসে নিলয়ের ওষুধসহ চিকিত্সার অন্যান্য খরচ লক্ষাধিক টাকা। তবু অবস্থার উন্নতি হয়নি। তাকে বাঁচাতে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে পরিবারটি। যোগাযোগ করা যাবে ০১৮১৫০১৩৭৮১ মোবাইল নম্বরে। সাহায্য পাঠানো যাবে মাহবুবুল হক ভূইয়া, সঞ্চয়ী হিসাব নম্বর ২০৫০২১০০২০৫৩০৩৫০৭, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মিরপুর-১ শাখা, ঢাকা। বিকাশ ও রকেটে সাহায্য পাঠানো যাবে ০১৭২১৫২৬৫২৬ নম্বরে। —প্রেস বিজ্ঞপ্তি