অবশেষে কলকাতা নাইট রাইডার্সের একাদশে ফিরলেন সাকিব আল হাসান। আর ফিরেই করলেন দারুণ বোলিং। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। সঙ্গে একটি রানআউটও করেন তিনি। আইপিএলে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে কলকাতাও পেয়েছে ৬ উইকেটের সহজ জয়।
সাকিবকে না নেওয়ায় প্রচুর সমালোচনার শিকার হচ্ছিলেন কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম। অবশেষে ১০ ম্যাচ পর তাকে একাদশে ঠাই দেন তিনি। টস হেরে ফিল্ডিং নামা কলকাতার হয়ে সপ্তম ওভারে প্রথম বোলিংয়ে আসেন সাকিব। ওই ওভারেই রান আউট করেন হায়দরাবাদ অধিনায়ক কেইন উইলিয়ামসনকে। নিজের তৃতীয় ওভারে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন অভিষেক শর্মাকে।
আগে ব্যাট করে ৮ উইকেটে ১১৫ রান তুলে হায়দরাবাদ। জবাবে দুই বল বাকি থাকতেই লক্ষ্যে পৌছায় কলকাতা। ৫৭ রান করে ম্যাচ সেরা হন শুবমান গিল।