এসএসসি পরীক্ষার্থীদের জন্য সহায়ক প্রশ্নাবলী:বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

দীপেন চন্দ্র সেন, সিনিয়র শিক্ষক

দলগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়

কালীগঞ্জ, লালমনিরহাট

১। সাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র। তার শখ হলো প্রাচীনকালের মানুষের ব্যবহার্য জিনিসপত্র সংগ্রহ করা। সাদ এগুলো নিয়ে বিভিন্ন সময় প্রদর্শনীর ব্যবস্থা করে থাকে।

ক. ‘ইতিহাস’ শব্দের উত্পত্তি হয়েছে কোন শব্দ হতে?                                              ১

খ. ইতিহাসের প্রধান উপজীব্য হলো মানব সমাজের অগ্রগতির ধারা বর্ণনা? ব্যাখ্যা করো।                                               ২

গ. সাদের সংগ্রহে রাখা জিনিসপত্র ইতিহাসের কোন ধরনের উপাদান? ব্যাখ্যা করো।                    ৩

ঘ. ‘উদ্দীপকে উল্লিখিত উপাদান ইতিহাসের একমাত্র উপাদান নয়।’? উক্তিটি বিশ্লেষণ করো।                            ৪

২। বিজ্ঞান, স্থাপত্য ও ভাস্কর্যে বিশাল অবদান রেখেছে গ্রিকরা। অন্যদিকে মজবুত আইনের ক্ষেত্রেও রোমানদের ছিল গুরুত্বপূর্ণ অবদান। তোমার ব্রোঞ্জপাতে সর্বপ্রথম রোমান আইন সংকলন করা হয়। রাষ্ট্র পরিচালনায় ছিল এ সভ্যতা অত্যন্ত দক্ষ।

ক. মিশরীয় চিত্রলিপিকে কী বলা হয়?                ১

খ. মিশরকে নীল নদের দান বলা হয় কেন? ব্যাখ্যা করো।                        ২

গ. গ্রিকরা স্থাপত্য ও ভাস্কর্যে অত্যন্ত দক্ষতার পরিচয় বহন করে? পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা দাও।                ৩

ঘ. ‘রোমান আইন ছিল অত্যন্ত উন্নতমানের আইন’ উক্তিটি বিশ্লেষণ করো।                                  ৪

৩। উত্তর সুদানের সেনারা ২০১১ সালের জুনের শেষের দিকে পরাজয় আসন্ন দেখে নানা কূটকৌশলের আশ্রয় নেন। তারা গৃহযুদ্ধকে আন্তর্জাতিক রূপ দেওয়ার চেষ্টা করে। এছাড়া যুদ্ধে শেষ পর্যায়ে দক্ষিণ সুদানকে পঙ্গু করে দেওয়ার জন্য তারা ন্যক্কারজনকভাবে সেখানকার জ্ঞানী-গুণীদের হত্যা করে।

ক. মুজিবনগর স্মৃতি সৌধের স্থপতি কে? ১

খ. মুক্তিযুদ্ধে নারীদের অবদান ব্যাখ্যা করো।                                        ২

গ. উদ্দীপকে উল্লিখিত ন্যক্কারজনক হত্যাকাণ্ডের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাদৃশ্য লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।                 ৩

ঘ. ‘উদ্দীপকে ইঙ্গিতকৃত শ্রেণি ছাড়াও মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনী অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করেছিল’- উত্তরের সপক্ষে যুক্তি দাও।                                 ৪

৪। রায়হান তার ভাইয়ের সাথে জাতীয় লাইব্রেরিতে যায়। রায়হান বিজ্ঞানের ছাত্র হলেও তার ইতিহাসের বই ভালো লাগে। সে বিভিন্ন উত্স থেকে ইতিহাসের বইপত্র সংগ্রহ করে পড়ে। তার বাবা তাকে ধমক দিয়ে বললেন, শুধু শুধু এই বই পড়ে তুমি সময় নষ্ট করছ কেন?

ক. হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক?                                          ১

খ. সময়ের বিবর্তনে কীভাবে ইতিহাস বিস্তৃত হচ্ছে?                               ২

গ. রায়হান জাতীয় লাইব্রেরিতে ইতিহাসের কোন ধরনের উপাদান দেখতে পায়? ব্যাখ্যা করো।                        ৩

ঘ. তুমি কি রায়হানের বাবার মানসিকতার সাথে একমত? যুক্তি দাও। ৪

৫। মুহিম তার দাদার সাথে জাতীয় জাদুঘর পরিদর্শন করতে যায়। সেখানে গিয়ে সে প্রাচীন বাংলার অনেক নিদর্শন দেখতে পায়। এ সব নিদর্শনের মধ্যে পাথরের চাকতিতে খোদাই করা লিপি অন্যতম।

ক. কোন সময়কে বাংলার প্রাচীন যুগ বলে ধরা হয়ে থাকে?                     ১

খ. প্রাচীন বাংলায় কী কী জনপদ ছিল? তা লিখ।                                   ২

গ. মুহিম এর দেখা নিদর্শনগুলোর সাথে প্রাচীন বাংলার কোন জনপদের সাদৃশ্য লক্ষণীয় ব্যাখ্যা করো।                              ৩

ঘ. ‘উক্ত জনপদটি প্রাচীন বাংলার সমৃদ্ধ জনপদ’- ব্যাখ্যা করো।                                ৪

                পরের অংশ আগামীকাল