রঙ্গরস

চাকরিদাতা: কী নাম আপনার?

প্রার্থী: এমপি

চাকরিদাতা: মানে কী?

প্রার্থী: মদন পাল।

চাকরিদাতা: বাবার নাম?

প্রার্থী: এমপি মানে মোহন পাল স্যার।

চাকরিদাতা: শিক্ষাগত যোগ্যতা?

প্রার্থী: এমপি

চাকরিদাতা: মানে?

প্রার্থী: মেট্রিক পাশ।

চাকরিদাতা: কী কারণে চাকরি দরকার?

প্রার্থী: এমপি—মানি প্রবলেম।

চাকরিদাতা: আপনি এখন আসুন।

প্রার্থী: আমার রেজাল্টটা স্যার?

চাকরিদাতা: এমপি

প্রার্থী: মানে স্যার?

চাকরিদাতা: মেন্টালি পাংচার!