ডিজাইনারদের ৪ রিসোর্স

 

গ্রাফিক্স ডিজাইনারদের জন্য ছবি ও ইমেজ ছাড়াও আরও অনেক রকমের রিসোর্সের প্রয়োজন হয়।  হতে পারে সেটা ফন্ট, ফ্রি স্টক ইমেজ ফটোগ্রাফি বা ফ্রি টেক্সচার। ইন্টারনেট হলো এ ধরনের রিসোর্সের খনি।

দা ফ্রন্ট :সকল ভালো ডিজাইনের শুরুই হয় টাইপোগ্রাফি দিয়ে। দা ফ্রন্ট নামের একটি ওয়েবসাইট রয়েছে যেখানে চমত্কার সব কাজের জিনিস পাওয়া যায়।

ক্রিয়েটিভ কমন সার্চ :কাজের সময় ফ্রি ইমেজ খুঁজে পেতে অনেক সময় সমস্যায় পড়তে হয়। কাজও আটকে থাকে সঠিক রিসোর্স ঠিকানা জানা না থাকলে। এ সমস্যা থেকে রেহাই দেবে এ ওয়েবসাইটটি।

ফ্লিকার :ফটোগ্রাফারদের এ ওয়েবসাইট সম্পর্কে নতুন করে ধারণা দেওয়ার বা পরিচিত করে দেওয়ার দরকার নেই।

স্টক ভল্ট : এখানকার সকল ইমেজ সকল কাজে ব্যবহার করা যাবে। প্রায় ৩৬ হাজার ইমেজ থেকে ক্যাটাগরি অনুযায়ী খুঁজে নিন আপনার কাংঙ্ক্ষিত ইমেজটি।