টেলিভিশনের বড় রপ্তানি বাজার এখন ইউরোপ
বাংলাদেশে তৈরি টেলিভিশনের বড় বাজার হতে যাচ্ছে ইউরোপ। ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটন ব্র্যান্ডের টেলিভিশন রপ্তানি হচ্ছে ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায়। এ উপলক্ষ্যে ক্রোয়েশিয়ার ইলেকট্রনিক্স পণ্য বিপণনকারী কোম্পানি ‘স্মার্টফোন আই ট্যাবলেট সার্ভিস ডিওও’ সঙ্গে ব্যবসায়িক চুক্তি করেছে ওয়ালটন।
গতকাল মঙ্গলবার করপোরেট অফিসে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এক প্রোগ্রামে স্মার্টফোন আই এবং ওয়ালটনের মধ্য ঐ ব্যাবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়ালটনের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম এবং স্মার্টফোন আই কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মারিও ক্রালজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ব্যাবসায়িক চুক্তিতে স্বাক্ষর করেন। ক্রোয়েশিয়ায় দায়িত্বপ্রাপ্ত ওয়ালটন আইবিইউ শাখার ভাইস প্রেসিডেন্ট আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার (সিবিও) প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন, আইবিইউ শাখার ভাইস প্রেসিডেন্ট তাওসীফ আল মাহমুদ, অপারেটিভ ডিরেক্টর রেজাউল ইসলাম, ক্রোয়েশিয়া থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন স্মার্টফোন আইর প্রোডাক্ট ম্যানেজার ম্যারিন মালটারিক। —প্রেস বিজ্ঞপ্তি