স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
সরকারি বিধিনিষেধের প্রথম দিনে স্বরূপকাঠিতে সন্ধ্যা নদীতে ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ডপ্রাপ্তরা হলো— সবুজ, কালু ও শহিদুল। সোমবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন। থানা পুলিশের সহয়তায় উপজেলা মত্স্য বিভাগ রবিবার মধ্যরাতের পর কুনিয়ারি এলাকায় সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে কারেন্ট জালসহ তিন জেলেকে আটক করে। পরে আটককৃতদের ঐ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে ১০ হাজার টাকা করে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে একটি নৌকা ও প্রায় ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জাল পুড়ে ফেলা হয়।