বিশ্বকাপে থাকছে দর্শক

স্পোর্টস ডেস্ক

আইপিএলের দ্বিতীয় ভাগ শুরু হওয়ার পর থেকেই ধারণা করা হচ্ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপেও থাকবে দর্শক। অবশেষে সেটাই হলো। ওমান ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিটি ভেন্যুতেই দেওয়া হয়েছে দর্শক প্রবেশের অনুমতি। তাই টিকিট বিক্রি শুরু করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল ওয়েবসাইট থেকেই কেনা যাবে টিকিট।

ওমান ক্রিকেট একাডেমি মাঠে অস্থায়ী অবকাঠামোতে খেলা উপভোগ করতে পারবেন সর্বোচ্চ ৩ হাজার দর্শক। যেখানে বিশ্বকাপের প্রথম রাউন্ডে গ্রুপ ‘বি’ এর সবগুলো ম্যাচ অনুষ্ঠিত। অন্য দিকে প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’ এর খেলাসহ সুপার টুয়েলভ, সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে আরব আমিরাতে। দেশটির তিন ভেন্যুর (দুবাই, আবুধাবি ও শারজাহ) প্রতিটিতেই ধারণক্ষমতার ৭০ ভাগ দর্শক খেলা দেখতে পারবেন।