চিকিত্সায় নোবেল দুই মার্কিনির

প্রচণ্ড গরম এবং আঘাতে স্নায়ু কীভাবে প্রতিক্রিয়া দেখায় তার রহস্য উন্মোচন করে চলতি বছরে চিকিত্সা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিনি। তারা হলেন, বিজ্ঞানী ডেভিড জুলিয়াস এবং আর্ডেম পাতাপৌতিয়ান। গতকাল সোমবার নোবেল কমিটির পক্ষ এই দুই বিজ্ঞানীর নাম ঘোষণা করা হয়। চলতি এই প্রথম নোবেল পুরস্কারের তালিকা প্রকাশ করা হলো। খবর সিএনএনের

নোবেল কমিটি তাদের টুইটার অ্যাকাউন্টে লিখেছে, দুই বিজ্ঞানী ‘রিসেপ্টরস ফর টেম্পারেচর অ্যান্ড হিট’র রহস্য উদ্ঘাটনের জন্য পুরস্কৃত হয়েছেন। দুই মার্কিন গবেষক তাদের গবেষণায় তুলে ধরেছেন, আমাদের স্নায়ু কীভাবে তাপ, ঠান্ডা এবং যান্ত্রিক উদ্দীপনা গ্রহণ করে, কীভাবে প্রতিক্রিয়া দেখায় সেই বিষয়টিই তারা বিস্তারিত ব্যাখ্যা করেছেন। ডেভিড জুলিয়াস ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক। মরিচ দিয়ে বিশেষ যৌগ তৈরি করেছিলেন তিনি। পরীক্ষায় সেই যৌগই ব্যবহার করেছিলে ঐ বিজ্ঞানী। ঝাল-ঝাল অনুভূতি থাকলে আমাদের ত্বক কীভাবে প্রতিক্রিয়া দেয় তা বোঝা গিয়েছিল এই পরীক্ষার মাধ্যমে। নোবেলজয়ী আরেক গবেষক আর্ডেম পাতাপৌতিয়ান হাভার্ড হুগোস মেডিক্যাল ইনস্টিটিউটেক সঙ্গে আছেন। চাপের প্রভাবে ত্বকে থাকা স্নায়ু কী প্রতিক্রিয়া দেয়, তা গবেষণায় তুলে এনেছেন আর্ডেম পাতাপৌতিয়ান। এবারও করোনা ভাইরাসের কারণে পুরস্কার প্রাপকরা নিজ দেশে বসেই পুরস্কার সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছে নোবেল কমিটি।