মো. আবু তাহের
সহকারী শিক্ষক (বিএসসি)
উত্তর জাওরানী হাছেনীয়া আলিম মাদরাসা
ভেলাগুড়ি, হাতীবান্ধা
১। একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে 7 sec পর এটি ভূমিতে ফিরে আসে। অপর একটি বস্তুকে ২০০ m উপর থেকে নিচে ফেলে দেওয়া হলো।
ক. প্রসঙ্গ কাঠামো কাকে বলে? ১
খ. নিউটন একটি লব্ধ একক- ব্যাখ্যা করো। ২
গ. ১ম বস্তুটির সর্বাধিক উচ্চতা নির্ণয় করো। ৩
ঘ. ভূমি থেকে কত উচ্চতায় ২য় বস্তুর বেগ ১ম বস্তুর আদিবেগের সমান হবে? ৪
২ । একটি ইঞ্জিনের ক্ষমতা 10 kw। এর সাহায্যে ২০০০ kg পানি তিন মিনিটে ৮০ মিটার উচ্চতায় উঠানো হলো।
ক. নিউক্লিয় ফিশন কী? ১
খ. ২৫ g বস্তুকে শক্তিতে রূপান্তর করলে কী পরিমাণ শক্তি উত্পন্ন হবে? ২
গ. ইঞ্জিনের কর্মদক্ষতা কত? ৩
ঘ. ইঞ্জিনটির সাহায্যে উক্ত সময়ে ঐ পরিমাণ পানিকে ১০০ m উচ্চতায় উঠানো সম্ভব হবে কী? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ৪
৩ । নিচের চিত্রের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও :
চিত্রে NN দর্পণে P মেরু, F প্রধান ফোকাস, C বক্রতার কেন্দ্র এবং OA লক্ষ্যবস্তু।
ক. ফোকাস তল কী? ১
খ.কাগজে ব্যাপ্ত প্রতিফলন ঘটার কারণ ব্যাখ্যা করো। ২
গ. চিত্রের দর্পণ থেকে OA লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের আকার ও অবস্থান নির্ণয় করো। ৩
ঘ. যদি NN সমতল দর্পণ হয় তাহলে দেখাও যে, লক্ষ্যবস্তুর O দর্পণের যত সামনে অবস্থিত হয়, প্রতিবিম্ব ঠিক তত পিছনে গঠিত হয়। ৪
৪।
ক. অপটিক্যাল ফাইবার কী? ১
খ. অবতল দর্পণ একটি অভিসারী দর্পণ কেন? ব্যাখ্যা করো। ২
গ. বস্তুটির রৈখিক বিবর্ধনের মান নির্ণয় করো। ৩
ঘ. অবতল দর্পণে বস্তুর অবাস্তব প্রতিবিম্ব পাওয়া সম্ভব কিনা রেখা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। ৪
৫ । কোনো সমতল রাস্তায় গতিশীল একটি গাড়ির বিভিন্ন সময়ে বেগ নিচের ছকে দেওয়া হলো?
সময়: (সেকেন্ড)
০
৫
১০
১৫
২০
২৫
বেগ া (মি/মে.)
২
৪
৬
৬
৪
০
ক. মৌলিক রাশি কাকে বলে? ১
খ. ‘বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না’? ব্যাখ্যা করো। ২
গ. গাড়িটির 15 s- এ অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ৩
ঘ. প্রদত্ত তথ্যের আলোকে বেগ সময় লেখ চিত্র অঙ্কন করে তা থেকে গাড়িটির গতিবেগ সম্পর্কে মতামত দাও। ৪
পরের অংশ আগামী শনি