অনেক দিন আগের কথা। গ্রিসের থিব্স্ শহর। স্ফিংসের ওপর বিখ্যাত এই শহরের পাহারা দেয়ার ভার পড়ে। স্ফিংস পৃথিবীর এক আশ্চর্য প্রাণী। নারীর মতো মাথা, সিংহের শরীর ও ঈগলের পাখার মিলনে তৈরি এক প্রাণী।
শহরের পাহারার কাজে অনেক পথচারীর সঙ্গে তার দেখা হয়। সবাইকে সে একটা কঠিন ধাঁধা শুধোয়। কারো কাছেই এমন ধাঁধার উত্তর জানা নেই। সবাই ভারি লজ্জা পায়।
একদিন স্ফিংস দেবতা অডিপাসের কাছে জানতে চায়, ‘সকালবেলায় চার পা, দুপুরে দুই পা আর সন্ধ্যেয় তিন পা। বলুন তো, জিনিসটা কী?’
অডিপাস বলে, ‘এ তো ভারি সোজা! মানুষ। ছোটবেলায় শিশু দুই পা ও দুই হাত মিলে চার পায়ে হামাগুড়ি দেয়, তারপর বড় হলে দুই পায়ে হাঁটে আর বুড়ো বয়সে লাঠিতে ভর দিয়ে তিন পায়ে চলাফেরা করে।’
অডিপাসের উত্তর শুনে স্ফিংস হ্যাঁসূচক মাথা নাড়ে।
গ্রিসের লোককাহিনি
রূপান্তর :কুতুব আজাদ