বিদেশি চ্যানেল বন্ধ প্রসঙ্গে তারকারা

সরকার কোনো বিদেশি চ্যানেল বন্ধ করতে বলেনি। বলেছে, আমাদের দেশের আইন অনুযায়ী ক্লিন ফিড দিয়ে বিদেশি চ্যানেল চলবে। এত দিন ধরে একটা আইন ছিল সেটা বাস্তবায়ন হয়নি, এখন ১ অক্টোবর থেকে এটা প্রয়োগ করা হয়েছে। আমরা এই উদ্যোগের পাশে আছি।

নির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাভলু

 

নিশ্চয়ই এটি ভালো উদ্যোগ। যদি এটা দেশের মঙ্গলের জন্য হয়ে থাকে তাহলে অবশ্যেই একটা ভালো বার্তা আমাদের জন্য। কারণ আমরা যারা এই মিডিয়ার সঙ্গে যুক্ত তাদের তো কাজের মাধ্যমই টেলিভিশন কিংবা হলের সঙ্গে। এখন নিশ্চয়ই তাদের অনুষ্ঠানের মান ভালোর দিকে যাবে।

অভিনেত্রী ও নির্মাতা অরুণা বিশ্বাস

 

এটা অবশ্যই একটি ভালো দিক। পরিশেষে ১ অক্টোবর থেকে বিজ্ঞাপন মুক্ত বা ক্লিন ফিড প্রদর্শনের আইন না মানার জন্য বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেল বাংলাদেশে সম্প্রচার বন্ধ করেছে। আমি বলবো, যা বেআইনি ছিল এখন তার সুষ্ঠ আইন প্রয়োগ করা হলো। এ জন্য সরকারকে ধন্যবাদ। এই নীতিমালা ঠিকভাবে প্রয়োগে মিডিয়ার সকল কলাকুশলীই সুফল পাবে।

অভিনেত্রী তানভীন সুইটি