সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দাবা

এসপিএসসি স্পোর্টস ক্লাব -সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত শেখ রাসেল এসপিএসসি অনলাইন দাবায় ‘ক’ গ্রুপে চ্যাম্পিয়ন হয় গ্রেড ওয়ানের তাওসিফ হাসান, ‘খ’ গ্রুপে গ্রেড ফোরের ওয়ারসিয়া খুশবু এবং ‘গ’ গ্রুপে  চ্যাম্পিয়ন হয় গ্রেড ফাইভের সৈয়দ আহনাফ তাহমিদ সামি। তিনটি গ্রুপে বারিধারা ও মালিবাগ সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। শনিবার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মালিবাগের উপাধ্যক্ষ জেরিনা ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহীদউল্ল্যা। বারিধারা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক দেশী সরকার শুভেচ্ছা বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন  ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক ও সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মালিবাগের ইংরেজি মাধ্যমের উপাধ্যক্ষ শাহনাজ বেগম।—সংবাদ বিজ্ঞপ্তি