টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
টেকনাফ সীমান্তে বিজিবি জওয়ানেরা সোমবার রাতে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। এ সময় এক জনকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের চিত্তবিনোদন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। রাতের প্রথম প্রহরে দমদমিয়া বিওপির জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে জাদিমোরা স্কুলের বিপরীতে বসতবাড়ি তল্লাশিকালে ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যমানের ৬০ হাজার পিস ইয়াবাসহ বাড়ির মালিক মো. করিমকে আটক করেন। এ ব্যাপারে মামলা দায়েরের পর আটককৃতকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।