পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
পূর্বধলায় ট্রেনের ধাক্কায় রোকেয়া আক্তার (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে জারিয়া-ময়মনসিংহ রেলপথের পূর্বধলা উপজেলার তারাকান্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাজুনিয়া গ্রামের সাহেব আলীর স্ত্রী। পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারী আব্দুল মোমেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে রোকেয়া তার স্বামীর বাড়ি থেকে রেললাইন ধরে হেঁটে বাবার বাড়ি স্থানীয় জামাইকোনা গ্রামে যাচ্ছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে জারিয়াগামী ২৭২ নম্বর ডাউন ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।