আজ শ্রীলঙ্কা যাচ্ছে যুবদল

স্পোর্টস রিপোর্টার

আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজটা খুব ভালো কাটেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। ওয়ানডে সিরিজ জিতলেও একমাত্র চার দিনের ম্যাচে হেরেছিল বাংলাদেশের যুবারা। আগামী বছর অনুষ্ঠেয় আইসিসি যুব বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এবার শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ যুব দল। আজ দুপুরের ফ্লাইটে কলম্বো উড়াল দিবে যুবারা।

তিনদিন কোয়ারেন্টাইনের পর ডাম্বুলায় স্বাগতিক লঙ্কান যুবাদের বিরুদ্ধে পাঁচটি ওয়ানডে খেলবে টাইগার জুনিয়ররা। ১৫, ১৮, ২০, ২৩, ২৫ অক্টোবর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। লঙ্কা সফরের জন্য গতকাল ১৬ সদস্যের বাংলাদেশ যুব দল ঘোষণা করেছে বিসিবি। মেহেরব হোসেন দলের নেতৃত্ব দিবেন। স্ট্যান্ডবাই হিসেবে আছেন ৫ জন।

শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, প্রান্তিক নওরোজ নাবিল, এস এম মেহেরব হোসেন (অধিনায়ক), আইচ মোল্লা (সহঅধিনায়ক), আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মাকসুদুর রহমান, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মন্ডল, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, নাইমুর রহমান নয়ন, আহসান হাবিব লিওন, মোহাম্মদ গোলাম কিবরিয়া। স্ট্যান্ডবাই :মোহাম্মদ খালিদ হাসান, মোহাম্মদ আশরাফুল ইসলাম সিয়াম, আরিফ আহমেদ অনিক, মোহাম্মদ সাকিব শাহরিয়ার, মাহফুজুর রহমান রাব্বি।