উপমহাদেশের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) মহাপরিচালক পদে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ আনজুম। তিনি বিদায়ী আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদের স্থালাভিষিক্ত হলেন। খবর প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, আইএসআইয়ের নতুন মহাপরিচালক হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ আনজুম। নিয়ম অনুযায়ী, সেনাপ্রধানের পরামর্শ মেনে তাকে এই পদে নিয়োগ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
অন্যদিকে, লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদ'কে পাকিস্তান সেনাবাহিনীর পেশওয়ার কর্পসের কমান্ডার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে ২০১৯ সালের ১৬ জুন আইএসআই প্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন ফাইজ হামিদ। তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়ার ঘনিষ্ঠ বলে পরিচিত। আর নতুন আইএসআই প্রধান নাদিম আহমেদ আনজুম এর আগে করাচি কর্পসের কমান্ডার হিসেবে নিযুক্ত ছিলেন।
ইত্তেফাক/টিএ