চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরে শুক্রবার দুপুরে তারা খাতুন (৩৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত তারা খাতুন উপজেলার নিমাইচড়া পশ্চিমপাড়া গ্রামের আলতাব হোসেনের স্ত্রী। পুলিশ ও পরিবারের লোকজন জানান, পারিবারিক কলহের জেরে গৃহবধূ তারা খাতুন সবার অগোচরে ঘরে রাখা গ্যাস ট্যাবলেট খায়। অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে। চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে থানায় ইউডি মামালা হয়েছে।