স্কুল মাঠের জলাবদ্ধতা নিরসনের দাবি

জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদীঘা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসন ও মাঠ উঁচুকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, পোগলদীঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন তরফদার, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, পোগলদীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রশিদ প্রমুখ।