সংবাদ সংক্ষেপ

আনোয়ারায় ৫ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা আনোয়ারা উপজেলায় শনিবার সকালে ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ হাজার মিটার অবৈধ চিংড়ি পোনা ধরার জাল জব্দ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে উপজেলার সাঙ্গু ও বঙ্গোপসাগরের উপকূলে এ অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। এ সময় উপজেলার সিনিয়র মত্স্য কর্মকর্তা রাশিদুল হক, অফিস সহকারী মোহাম্মদ এনামুল হকসহ বাংলাদেশ কোস্ট গার্ড সিজি স্টেশন সাংগু গহিরা  কন্টিজেন্ট কমান্ডার ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে জব্দ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এর সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণ কার্যক্রম-২০২১ বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে।

খারঘর গণহত্যা দিবস আজ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নবীনগরে আজ ১০ অক্টোবর খারঘর গণহত্যা দিবস। উপজেলা বড়াইল ইউনিয়নে খারঘর গ্রামে পাগলা নদীর তীরে ‘৭১ স্মৃতিস্তম্বে’ দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। ৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে মুক্তিযোদ্ধাসহ ৪৩ জন নিরীহ গ্রামবাসী নিহত হয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক জানান, সকাল ৯টায় বড়াইল-খারঘর যুদ্ধে শহিদদের গার্ড অব অনার প্রদর্শনের মধ্য দিয়ে দিনটি শুরু হবে। এছাড়া মিলাদ-মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময়

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা উপজেলায় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কোটালীপাড়া থানার আয়োজনে থানা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কোটালীপাড়া থানার ওসি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

বই পড়া প্রতিযোগিতা

মাদারীপুর প্রতিনিধি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদারীপুর জেলা কার্যালয়ের আয়োজনে শনিবার শিক্ষার্থীদের মধ্যে বই পড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসলাম হোসেন। বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী, প্রেসক্লাব সভাপতি শাহজাহান খান প্রমুখ।

রায়পুরায় স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যাম্বুলেন্স

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা রায়পুরায় উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ কল্পনা রাজিউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন, রায়পুরা থানার ওসি মো. আজিজুর রহমান, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক প্রমুখ।

দাবা লীগ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জয়পুরহাটে আয়োজিত জেলা রেটিং দাবা লীগ প্রতিযোগিতার সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার সকালে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়া। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদুল আলম লেবু, ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ প্রভাষক এ ই এম মাসুদ রেজা প্রমুখ।

দুমকিতে অভিভাবক সমাবেশ

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা উপজেলার দুমকি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজ মিলনায়তনে শনিবার সকাল সাড়ে ১০টায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মো. জামাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন্নেসা ইয়াসমিন। বক্তব্য রাখেন সদস্য সোহরাব হোসেন ফকির, অভিভাবক রিয়াজ কাঞ্চন সহিদ, জাফর আহম্মেদ রেবা বেগম, শিক্ষক বাহাউদ্দিন, মিজানুর রহমান প্রমুখ।

পৌর শাসন ও প্রকল্প অনুসরণবিষয়ক কর্মশালা

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা ফুলবাড়ী পৌরসভা ও এফএস কনসালটেন্ট এমজিএসপি এলজিইডির যৌথ উদ্যোগে শনিবার পৌর শাসন ও প্রকল্প অনুসরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় পৌরসভার সভাকক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন। বক্তব্য রাখেন এমজিএসপির ফিল্ড টিম লিডার এসএম মহিবুল্লাহ, সিনিয়র আর্কিটেক মো. হেলাল উদ্দিন, ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্স মো. তরিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান শাহ কামরু প্রমুখ।