আবশ্যক

আবশ্যক: সরকারি বিধি মোতাবেক টোক রণেন্দ্র উচ্চ বিদ্যালয়, পো: টোক নয়ন বাজার, উপজেলা-কাপাসিয়া, জেলা-গাজীপুরে ২০২১ সালের নীতিমালা অনুযায়ী অফিস সহকারী কাম হিসাবসহকারী ১ জন ও অফিস সহায়ক ০১ জন আবশ্যক। সকল সনদের সত্যায়িত ফটোকপি ২ কপি পাসপোর্ট সাইজ ছবি ১০০০/- এক হাজার টাকা অনলাইন হিসাব নং ০২০০০০৬৬২৩৭২৭ অগ্রণী ব্যাংক টোক নয়ন বাজার শাখা, কাপাসিয়া গাজীপুরের অনুকূলে প্রদান করে ব্যাংক রশিদসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রধান শিক্ষক বরাবরে আবেদন পৌঁছাতে হবে। —প্রধান শিক্ষক। সিকে-১০৫২

আবশ্যক: কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শিবপুর নুরে মুহাম্মদীয়া (সা.) মোহেব্বীয়া দীনিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা কমপ্লেক্সে ইংরেজি বিষয়ে একজন সহকারী শিক্ষক (যোগ্যতা-বিএ/ফাজিল সমমান), দুইজন নুরানী প্রশিক্ষণপ্রাপ্ত ক্বারী (যোগ্যতা-কারীয়ানা উত্তীর্ণ) আবশ্যক। উভয় পদে বেতন সর্বনিম্ন ৮০০০/-(আলোচনা সাপেক্ষে বেতন বাড়বে), থাকা-খাওয়া ফ্রি। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১৭/১০/২০২১ইং অধ্যক্ষের অফিসে সরাসরি উপস্থিত থাকার অনুরোধ করা হলো। প্রয়োজনে— ০১৭১২১১৮২২৫, ০১৬৩৬২৭১৬১৫। —অধ্যক্ষ। সিকে-১০৫০

আবশ্যক: সরকারি বিধিমোতাবেক রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়, ডাকঘর, রায়দৌলতপুর, উপজেলা-কামারখন্দ, জেলা-সিরাজগঞ্জ শূন্য পদে একজন সহকারী প্রধান শিক্ষক (৩য় বার) পরিচ্ছনতাকর্মী, অফিসসহায়ক, নৈশপ্রহরী ও আয়া আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সহকারী প্রধান শিক্ষক পদে ১০০০/- টাকা ও অন্যান্য পদে ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট সোনালী ব্যাংক, জামতৈল শাখা হিসাব নং (৪২০৬৯৩৪০৭৯৫৮১) প্রয়োজনীয় কাগজপত্র ছবিসহ প্রধানশিক্ষক বরাবর আবেদন করুন। পূর্বের আবেদনকারীদের পুনরায় আবেদন করতে হবে কিন্তু ব্যাংক  ড্রাফট  প্রয়োজন নেই। —প্রধান শিক্ষক।               সিএম-৫৭৭

আবশ্যক: সরকারি বিধি মোতাবেক ওয়াহিদ সিদ্দিক উচ্চ বিদ্যালয়, ডাক:গোরারাই বাজার, উপজেলা ও জেলা-মৌলভীবাজারের জন্য একজন নিরাপত্তাকর্মী ও একজন আয়া আবশ্যক। আগ্রহী প্রার্থীকে ৫০০/- টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করুন। —প্রধান শিক্ষক।     সিকে-১০৫১