মুক্তির অপেক্ষায় মৌ-এর ‘সিক্স’

 

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ আগের মতো পর্দায় সবর নন। তবে পণ্যের প্রচারণাসহ অনিয়মিতভাবে কিছু নাটক-টেলিছবিতে অভিনয় করেন তিনি। সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো ‘সিক্স’ শিরোনামের একটি ওয়েব সিরিজে অভিনয় করলেন তিনি। জানা গেছে, করোনা কারণে কাজ বিলম্বিত হলেও তানিম পারভেজ পরিচালিত এই সিরিজটির শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। বর্তমানে এডিটিং টেবিলে থাকা সিরিজটি সবকিছু ঠিক থাকলে চলতি বছরই মুক্তি পাবে। এতে মৌ ছাড়া আরো অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, সোহেল মণ্ডল, তারিক আনাম খান, ইয়াশ রোহান, অশোক ব্যাপারী, নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমিসহ অনেকে।

 

 

০