জয়পুরহাটে গ্রেফতার ৫২

জয়পুরহাট প্রতিনিধি 

জেলার পাঁচ থানাপুলিশের সদস্যরা রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ ৫২ জনকে গ্রেফতার করেছে। জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্র জানায়, জেলা পুলিশের সদস্যরা নানা অপরাধ দমনে বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫২ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ৩১ জন। অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।