দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যাবসায়িক পর্যালোচনা সম্মেলন-২০২১ সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল। ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী, এমডি এবং সিইও এম রিয়াজুল করিম, (এফসিএমএ) সম্মেলনে উপস্থিত ছিলেন
০০০
গ্লোবাল ইসলামী ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে স্বয়ংক্রিয় চালান সিস্টেম (এ-চালান পদ্ধতি) বিষয়ে একটি চুক্তি সম্পাদন করেছে। বাংলাদেশ ব্যাংকের জিএম মো. ফোরকান হোসেন এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের এমডি সৈয়দ হাবিব হাসনাত চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
০