কুড়িগ্রাম জেলার উলিপুরের নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান মাসুদ রানার (৩০) দুইটি কিডনিই বিকল। ১১ মাস ধরে ডায়ালাইসিস চলছে। ডায়ালাইসিস আর চিকিত্সার পেছনে এরই মধ্যে প্রায় ৬-৭ লাখ টাকা ব্যয় হয়ে গেছে; কিন্তু কোনো উন্নতি না হওয়ায় চিকিত্সকরা বলেছেন, একটা কিডনি প্রতিস্থাপন করতে হবে। এজন্য প্রায় ২২ লাখ টাকার প্রয়োজন। তবে তার পরিবারের পক্ষে এত বিশাল ব্যয় বহন করা সম্ভব নয়। সমাজের বিত্তশালী ও দানশীল মানুষের কাছে তিনি আর্থিক সাহায্য চেয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা: মাসুদ রানা, ব্যাংক হিসাব নম্বর: ১১৫১০৩০৪৬০৬৬৫, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (মিরপুর-১, ঢাকা)। বিকাশ ও রকেট পার্সোনাল : ০১৭৩৯৪২৭১৯৫।