নিরাপদ অনলাইন শপিংয়ের সুরক্ষার টিপস

দেখে নেয়া যাক কিভাবে আপনার অনলাইন শপিং হবে ১০০% নিরাপদ ও সুরক্ষিত—

n ইউআরএল টি “https” কিনা এবং সেই সাথে এড্রেস বারের প্যাডলক আইকন দেখে নিন। আপনার ভিজিট করা সাইটটি নিরাপদ কিনা এ সম্পর্কিত তথ্য দিবে এসব আইকন।

n সবসময় দারাজ, আলীবাবা কিংবা আলী এক্সপ্রেস এর মত বিশ্বমানের সাইট থেকে শপিং করা উচিত, যাতে আপনি সুনিশ্চিত থাকতে পারেন যাতে আপনি কোন সমস্যায় না পড়েন। সঠিক ভাবে ইউআরএল লিখুন। “যোগাযোগ করুন” কিংবা ‘Contact us” অংশ চেক করে দেখুন যে, কোম্পানীর নাম, ঠিকানা ও কল সেন্টার নম্বর ঠিক আছে কিনা।

n কোন পণ্যের দাম যদি একেবারে হিসেবের থেকেও কম মনে হয়, সেক্ষেত্রে একটু সচেতনতার সাথে ভেবে শপিং করা উচিত। এক্ষেত্রে কল সেন্টারে ফোন করে কিংবা ই-মেইল করে নিশ্চিত হয়ে নিতে পারেন।

n পপ-আপ অ্যাডে ক্লিক না করা ভালো। কারণ এটা অনেক সময় আপনাকে ক্ষতিকর কোন সাইটে রি-ডিরেক্ট করে দিতে পারে।

n একেবারে ব্যক্তিগত তথ্য অনলাইনে শেয়ার না করা ভালো, যেমন সামাজিক সিকিউরিটি নাম্বার ইত্যাদি।

্তুওয়েবসাইটটির ফেরত নীতিমালা ও অনলাইন শপিং এর খরচ সম্পর্কিত তথ্যাদি পরীক্ষা করে নিন।

n প্রতারণা এড়াতে ক্রেডিট কার্ড ব্যবহার করে সবসময় অনলাইনে পণ্য ক্রয় করা উচিত। বেশিরভাগ ক্রেডিট কার্ডেই স্টেটমেন্ট পাবার ৩০ দিনের মধ্যে কেনাকাটার সময় প্রতারণা হলে রিপোর্ট করার সুবিধা থাকে।

n হাই এন্ড বিলাসবহুল পণ্যের ক্ষেত্রে, ভাল পণ্য হোম ডেলিভারির নিশ্চয়তা পেতে সর্বদা আসল/ অফিশিয়াল রিটেইলার বা সেলার থেকে ক্রয় করুন, থার্ড পার্টি (Third Party) থেকে নয়। এমনটি হলে খারাপ পণ্য পাবার সম্ভাবনা অনেকাংশে কমে যায়।

n কোন অনলাইন রিটেইলারদের সাথে যখন একাউন্ট তৈরি করবেন তখন অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করবেন। প্রত্যেক একাউন্টের পাসওয়ার্ড ভিন্ন ভিন্ন হওয়া উচিত। এজন্য দেখে নিতে পারেন অনলাইনে কার্ড পেমেন্ট নিরাপদ কেন এবং কোন প্রকার অনলাইন ব্যাংকিং কিংবা লেনদেন কখনই পাবলিক ওয়াই-ফাই কানেকশনে করবেন না।