ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৫৯টির বা ৬৮ দশমিক ৮৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবস রবিবার মেট্রো স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩০ দশমিক ২০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৭ দশমিক ৫০ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ার দর ২ দশমিক ৭০ টাকা বা ৮ দশমিক ৯৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে মেট্রো স্পিনিং ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে। গতকাল ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ফাইন্যান্সের ৬ দশমিক ৩১ শতাংশ, কেয়া কসমেটিকসের ৪ দশমিক ৫৪ শতাংশ, ইস্টার্ন ইনসিওরেন্সের ৪ দশমিক ৩২ শতাংশ, এশিয়া ইনসিওরেন্সের ৪ দশমিক ২২ শতাংশ, শ্যামপুর সুগারের ৪ দশমিক ১৪ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪ দশমিক ১০ শতাংশ, এসোসিয়েটেড অক্সিজেনের ৪ দশমিক ০৯ শতাংশ, সিলকো ফার্মার ৩ দশমিক ৯৩ শতাংশ এবং মিথুন নিটিংয়ের শেয়ার দর ৩ দশমিক ৮৬ শতাংশ কমেছে।