এসএসসি’র পদার্থবিজ্ঞান

সেবগাতুর খন্দকার আদিব

শিক্ষার্থী, সিন্দুর্ণা লোকমান হোসেন উচ্চবিদ্যালয়, হাতীবান্ধা

 

কাজ, ক্ষমতা ও শক্তি

 

প্রশ্ন: অ্যালকোহল কী?

উত্তর:এক প্রকার জ্বালানি।

প্রশ্ন:অ্যালকোহল কোথা থেকে তৈরি হয়?

উত্তর:ভূট্টা , আখ এ ধরনের খাবার থেকে ।         

প্রশ্ন:সৌর শক্তির পর খুব গুরুত্বপূর্ণ  জায়গা দখল করে আছে কোন শক্তি?

উত্তর:বায়ুশক্তি।

প্রশ্ন:আলো কী?

উত্তর:আলো এক ধরনের  বিদ্যুত্ চৌম্বকীয় শক্তি।

প্রশ্ন:ইউরেনিয়ামে  কতটি প্রোটন ও নিউট্রন  থাকে?

উত্তর:৯২ টি  প্রোটন  ও ১৪৩ টি নিউট্রন।

প্রশ্ন:প্রকৃতিতে  ইউরেনিয়ামের পরিমাণ কত উত্তর:০.৭%

প্রশ্ন:ইউরেনিয়ামের অর্ধায়ু কত?

উত্তর:৭০৩,৮০০,০০০ বা ৭০৪ মিলিয়ন বছর।

প্রশ্ন:ক্ষমতার একক কী?

উত্তর:W(ওয়াট)

প্রশ্ন:ক্ষমতা কী?

উত্তর:ক্ষমতা হলো কাজ করার হার।

প্রশ্ন: কর্মদক্ষতা কাকে বলে?

উত্তর:কোনো যন্ত্রের লভ্য কার্যকর শক্তি ও মোট শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে ।

প্রশ্ন:গতিশক্তি কাকে বলে?

উত্তর:কোনো গতিশীল বস্তু তার গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতি শক্তি বলে ।