ঘিওরে ৭১টি মন্দিরে চাল ও অর্থ বিতরণ

ঘিওর, মানিকগঞ্জ সংবাদদাতা

ঘিওরে দুর্গাপূজা উপলক্ষ্যে মন্দিরে মন্দিরে চাল ও নগদ অর্থ দিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়। উপজেলার ৭১টি মন্দির কর্তৃপক্ষকে গতকাল ঘিওর উপজেলা অডিটোরিয়ামে জিআর প্রকল্পের ৩৫ দশমিক ৫ টন চালের ডিও বিতরণ করা হয়। এ সময় তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মন্দিরে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু মোহাম্মদ তায়েবুর রহমান টিপু, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াদিয়া শাবাব, ঘিওর থানার ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্টু প্রমুখ।