কচুয়া (বাগেরহাট) সংবাদদাতা
কচুয়া উপজেলার পল্লিতে এক রাতে পাঁচটি বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার রাতে বাধাল গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, বাধাল গ্রামের কৃষ্ণপদ পাল কুন্ডু, সুভাষ চন্দ্র দাস, লিটন কর্মকার, বসুদেব দাস ও তাপস মিস্ত্রের বাড়িতে ঘরের গ্রিল কেটে, দরজার তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল চুরি হয়েছে। এসব বাড়ির লোকজন দুর্গাপূজা দেখার উদ্দেশ্যে বাহিরে ছিল, এ সুযোগে সংঘবদ্ধ চোর চুরির ঘটনা ঘটাতে পারে বলে এলাকাবাসীর ধারণা।
বাধাল ইউপি চেয়ারম্যান নকিব ফয়াসাল অহিদ বলেন, এক সাথে পাঁচটি বাড়িতে চুরি। এটি দুঃখজনক ঘটনা উল্লেখ করে সবাইকে সচেতন থাকতে বলেন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, সংগঠিত চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।