মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
শিবালয়ের যমুনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে মা-ইলিশ শিকার, ক্রয় ও পরিবহনের দায়ে ৫৬ জনকে আটক করা হয়। এ সময় মা-ইলিশ শিকারের সঙ্গে জড়িত ছয় জনকে ১৫ দিন এবং এক জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বাকি ৪৯ জনকে ৫৩ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং প্রায় ৮০ কেজি ইলিশ জব্দ করা হয়। গতকাল মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা। জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয় এবং জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানা ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়। অভিযানে মত্স্য বিভাগ, নৌ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।