প্রথম সন্তানের মা হয়েছেন শখ

মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ কন্যা সন্তানের মা হয়েছেন। গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ১২ মিনিটে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। তার মেয়ের নাম রাখা হয়েছে আনাহিতা রহমান আলিফ। তবে গত মাসে নতুন অতিথির আগমন ঘটলেও প্রায় ২০ দিন পর সুখবরটি জানালেন শখ। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, অবশেষে আমার কলিজার টুকরা মেয়ের মুখ দেখার সৌভাগ্য হলো। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’ দেরিতে সুখবরটি জানানোর কারণ প্রসঙ্গে শখ আরো বলেন, ‘ইম্যাচিউর বেবি হওয়ার কারণে কয়েকদিন একটু সমস্যা হয়েছিল। যার কারণে সঙ্গে সঙ্গে কাউকেই জানানো হয়নি। তবে এখন আমি ও আমার বাচ্চা দুজনেই ভালো আছি।’ উল্লেখ্য, ২০২০ সালে দ্বিতীয় বিয়ে করেন শখ। তার স্বামীর রহমান জন পেশায় ব্যবসায়ী।