পর্যটকদের জন্য ফের উন্মুক্ত হলো বালি

পর্যটকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল। আবারও দুয়ার খুলল ইন্দোনেশিয়ার বালি দ্বীপের। যদিও খুব ধীরগতিতেই কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো ফ্লাইট বালিতে পৌঁছায়নি। চীন, ভারত, ফ্রান্সসহ ১৯ দেশের পর্যটক যারা ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছেন তারা বৃহস্পতিবার থেকে বালিতে ভ্রমণ করতে পারবেন। তবে যুক্তরাজ্য এই তালিকায় স্থান পায়নি।

পর্যটকদের জন্য দুয়ার উন্মুক্ত হলেও কিছু বিধিনিষেধ থাকছে। বালিতে পৌঁছানোর পর পর্যটকদের প্রথমেই পাঁচ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। করোনা সংক্রমণের গতি রোধ করতে গত বছরের এপ্রিলে আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেন কর্মকর্তারা। এরপর গত জুলাই মাসে এশিয়ার দেশগুলোর মধ্যে করোনার হটস্পটে পরিণত হয় ইন্দোনেশিয়া।-গার্ডিয়ান