মনোনয়নপত্র জমা দিলেন শেরিফা কাদের

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের শূন্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরিফা কাদের। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব মো. আবুল কাসেমের কাছে মনোনয়নপত্র জমা দেন শেরিফা।

জাপার নেত্রী ও সংসদ সদস্য অধ্যাপক             মাসুদা এম রশিদ চৌধুরী গত ১৩ সেপ্টেম্বর মারা গেলে সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৪৫ নম্বর আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী, আগামী ১৮ অক্টোবর মনোনয়নপত্র বাছাইয়ের পর ২৩ অক্টোবরের মধ্যে প্রার্থিতা  প্রত্যাহার করা যাবে।